ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ মাদক কারবারী আপেল গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৬:৪৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৬:৪৬:০৮ অপরাহ্ন
বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ মাদক কারবারী আপেল গ্রেফতার বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ মাদক কারবারী আপেল গ্রেফতার
রাজশাহীর বাগমারায় হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০% অ্যালকোহল যুক্ত বিপুল পরিমাণ অবৈধ প্রাণঘাতী মাদকদ্রব্য সহ- আপেল নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২৪০ বোতল অ্যালকোহল (স্পিরিট) উদ্ধার করা হয়।

সোমবার (২৬ মে) দিনগত রাত দেড়টায় বাগমারা থানাধীন মচমইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।  গ্রেফতার মাদক কারবারী মোঃ আপেল মাহমুদ (৪০), সে বাগমারা থানার মচমইল গ্রামের মৃত সিকান্দার আলী সরদারের ছেলে। 

মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল জানতে পারেন, বাগমারা থানাধীন মচমইল গ্রামে আপেল নিজ বসতবাড়ীতে বিপুল পরিমাণ অ্যালকোহল (স্পিরিট) বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বণীত স্থানে অভিযান চালিয়ে বসতবাড়ী তল্লাশী করে ২৪০ বোতল অ্যালকোহল (স্পিরিট)-সহ তাকে গ্রেফতার করে। এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি প্রাণনাশের ঘটনাও ঘটেছে। গ্রেফতার আপেল এলাকার চিহ্নিত মাদক কারবারী। হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের কাছে অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতার আপেলের বিরুদ্ধে বাগামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বাগমারা থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী