ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মৃত কন্যার চিতার সামনেই জন্মদিনের কেক কাটলেন বাবা, কাঁদলেন সবাই

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:১০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:১০:০৮ পূর্বাহ্ন
মৃত কন্যার চিতার সামনেই জন্মদিনের কেক কাটলেন বাবা, কাঁদলেন সবাই মৃত কন্যার চিতার সামনেই জন্মদিনের কেক কাটলেন বাবা, কাঁদলেন সবাই
ভিন রাজ্যে জন্মদিন উদযাপন করতে যাওয়ার পথেই এক মর্মান্ত্রিকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো পশ্চিমবঙ্গের ১০ বছরের এক নাবালিকা। মেয়ের শেষকৃত্যের আগে চিতার সামনেই কেক কেটে তার জন্মদিনের অন্তিম ইচ্ছা পূরণ করলেন বাবা। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ারধা জেলায়। গত ৫ অক্টোবর, কাওয়ারধা-জবলপুর জাতীয় সড়কে চিলফি উপত্যকার কাছে বাঙালি পর্যটকবাহী একটি এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটিতে থাকা যাত্রীরা মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কে যাচ্ছিলেন নাবালিকার জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে।

এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, যার মধ্যে ছিল নাবালিকা এবং তার মা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালিকার দিদি। দুর্ঘটনার সময় নাবালিকার বাবা কর্মসূত্রে কলকাতায় ছিলেন। খবর পেয়ে ৭ অক্টোবর তিনি ছত্তিশগড়ে পৌঁছান এবং স্ত্রী ও কন্যার মৃতদেহ শনাক্ত করেন।

অচেনা শহরে একাই যখন তিনি শেষকৃত্যের আয়োজন করছিলেন, তখন স্থানীয় কিছু মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেন। শোকে মুহ্যমান বাবা জানান, তাঁর মেয়ের খুব ইচ্ছে ছিল সকলে মিলে ধুমধাম করে তার জন্মদিন পালন করুক। মেয়ের শেষ ইচ্ছের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তাঁর কথা শুনে স্থানীয়রাও আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁরাই নাবালিকার জন্য কেক, ফুল ও বেলুন নিয়ে আসেন। চিতায় তোলার আগে নিথর মেয়ের দেহের পাশে রেখে বাবা "শুভ জন্মদিন" বলে কেক কাটেন। এরপরই নাবালিকার শেষকৃত্য সম্পন্ন হয়। এই ঘটনায় গোটা এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পর্যটকদের গাড়িটিতে চালক-সহ মোট ১০ জন ছিলেন। কানহা ন্যাশনাল পার্ক থেকে ঘুরে বিলাসপুর স্টেশন থেকে তাঁদের কলকাতার ট্রেন ধরার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত বাকিদের রাইপুরের হাসপাতালে চিকিৎসা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী