ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মোবাইল, ল্যাপটপ ব্যবহারের ধরন-ভঙ্গিই বলে দেবে আপনার মানসিক স্বাস্থ্যের খবর!

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:২৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:২৩:৩৯ অপরাহ্ন
মোবাইল, ল্যাপটপ ব্যবহারের ধরন-ভঙ্গিই বলে দেবে আপনার মানসিক স্বাস্থ্যের খবর! ছবি: সংগৃহীত
আধুনিক জীবনে মোবাইল, ল্যাপটপ ও ট্যাবের সঙ্গে সময় কাটানো এখন ‘নিউ নর্মাল’। কিন্তু এই অভ্যাস আমাদের ঘাড়, পিঠ ও পেশিতে চাপ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু শারীরিক ক্ষতি নয়, ভুল ভঙ্গি মানসিক চাপ ও বিষণ্নতাকেও বাড়াতে পারে।

মার্কিন কাইরোপ্র্যাকটর ড. শুলম্যান বলেন, “যারা সবসময় কুঁজো হয়ে বসেন বা হাঁটেন, তাদের মধ্যে সাধারণত বিষণ্নতা ও অসন্তুষ্টির অনুভূতি বেশি দেখা যায়।” নবি মুম্বইয়ের চিকিৎসক ড. নীতিন মেনন এই প্রসঙ্গে জানিয়েছেন, "ঝুঁকে থাকা ভঙ্গি মস্তিষ্ককে ‘পরাজয় বা অসহায়তার সংকেত’ দেয়। ফলে মন খারাপ থাকে এবং উদ্বেগ বাড়ে।"

মানসিক রোগ বিশেষজ্ঞ ড. শিব কাটারিয়া বলেন, “ফোন ধরার সময় মানুষ প্রায়ই শরীর গুটিয়ে ফেলে, যেন নিজের চারপাশে অদৃশ্য দেওয়াল টেনে নেয়। এতে একাকীত্ব ও বিচ্ছিন্নতা বেড়ে যায়। ফোন তখন একদিকে উত্তেজনা, অন্যদিকে মানসিক ভরসা হিসেবে কাজ করে।”

চিকিৎসকরা শারীরিক ভঙ্গি ঠিক রাখার সহজ কিছু উপায় বাতলে দিয়েছেন-

স্ক্রিন চোখের সমানে রাখুন: ফোন বা মনিটর নীচে নয়, আপনার চোখের উচ্চতায় রাখুন, যাতে ঝুঁকে ব্যবহারের প্রবণতা কমায়।
২০-২০-২০ নিয়ম: প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ডের বিরতি নিন, ২০ ফুট দূরে তাকান এবং কাঁধ বা ঘাড় নড়াচড়া করুন।
উঁচুতে বই বা ট্যাব ব্যবহার করুন: বালিশ বা বুকস্ট্যান্ডে রাখলে নিচু হয়ে পড়তে হয় না।
সঠিক চেয়ার ও টেবিল ব্যবহার: পিঠ সাপোর্ট দেবে, পা মেঝেতে থাকবে, আর স্ক্রিন চোখের ঠিক নীচে বা সমান উচ্চতায় থাকবে।
পোশ্চারাল ব্যায়াম: নিয়মিত চিবুক টান, রো ও স্ক্যাপুলার স্কুইজের মতো ব্যায়াম করুন।

আজকের দিনে স্ক্রিন ছাড়া থাকা প্রায় অসম্ভব। তাই নিখুঁত ভঙ্গি হয়তো ২০২৫ সালে একপ্রকার ‘মিথ’, কিন্তু তা ঠিক করা অসম্ভব নয়। ছোট ছোট সচেতন অভ্যাস ও নিয়মিত অনুশীলনেই সম্ভব শরীর ও মন, দুটোই হালকা রাখা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী