ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘আট ঘণ্টা হলেই সেট থেকে বেরিয়ে যান অক্ষয়’, দীপিকার বিতর্কে এ বার বিস্ফোরক দাবি ‘খিলাড়ি’কে নিয়ে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:২৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:২৪:০৬ অপরাহ্ন
‘আট ঘণ্টা হলেই সেট থেকে বেরিয়ে যান অক্ষয়’, দীপিকার বিতর্কে এ বার বিস্ফোরক দাবি ‘খিলাড়ি’কে নিয়ে ‘আট ঘণ্টা হলেই সেট থেকে বেরিয়ে যান অক্ষয়’, দীপিকার বিতর্কে এ বার বিস্ফোরক দাবি ‘খিলাড়ি’কে নিয়ে
আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এই শর্ত দিয়ে বিপাকে দীপিকা পাড়ুকোন। বেশ কিছু দিন ধরে চলা এই বিতর্কে কয়েক দিন আগে মুখ খুলেছেন নায়িকা। দাবি করেছেন, বছরের পর বছর ধরে পুরুষ তারকারা এই একই শর্তে কাজ করে চলেছেন। কিন্তু তখনও কোনও বিতর্ক তৈরি হয়নি। এই পুরুষ তারকাদের মধ্যে উঠে এ বার এল অক্ষয় কুমারের নাম।

সম্প্রতি মুক্তি পেয়েছে একটি ভিডিয়ো। কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ। সেখানেই অভিষেক ফাঁস করেন, অক্ষয় নাকি আট ঘণ্টার বেশি এক মিনিটও কাজ করেন না। মজা করতে করতেই অভিষেক বলেছিলেন, “আমাদের মধ্যে সবচেয়ে উত্তেজিত থাকেন অক্ষয়। আট ঘণ্টার বেশি কাজ করেন না। সকাল সাতটায় সেটে আসতেই ঘড়ির কাঁটা চালু হয়ে যায়। আট ঘণ্টা পূর্ণ হতেই তিনি প্রসাধনী তুলে ফেলে সেট থেকে বেরোনোর জন্য প্রস্তুত হয়ে যান।”

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দীপিকার অনুরাগীরা সরব হয়েছেন। অনেকেই বুঝতে পারছেন, দীপিকা তাহলে আট ঘণ্টা কাজের দাবি তুলে ভুল কিছু করেননি। অভিষেক সেই ভিডিয়োয় জানিয়েছেন, কোনও শট চলতে থাকলেও, আট ঘণ্টা পূর্ণ হতেই আর অপেক্ষা করেন না অক্ষয়।

সন্তান জন্মের পরে দীপিকা শর্ত রেখেছেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্তের জন্য তাঁকে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়তে হয়েছে। এর পরে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও তিনি বাদ পড়েছেন। এই বিতর্ক প্রসঙ্গে দিন কয়েক আগে দীপিকা বলেছেন, ‘‘আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যাঁরা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষে কেউ কেউ কাজই করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন মহিলা দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।’’ দীপিকার এই কথার মধ্যে কোনও ভুল নেই, অক্ষয়ের ভিডিয়োটি সামনে এনে দাবি করছেন তাঁর অনুরাগীরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী