ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাকিস্তানে তাঁর গানে কুরুচিকর শব্দ বসিয়ে বাজানো হচ্ছে বলে অভিযোগ!

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:২৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:২৭:৪২ অপরাহ্ন
পাকিস্তানে তাঁর গানে কুরুচিকর শব্দ বসিয়ে বাজানো হচ্ছে বলে অভিযোগ! পাকিস্তানে তাঁর গানে কুরুচিকর শব্দ বসিয়ে বাজানো হচ্ছে বলে অভিযোগ!
নিজের দেশের পাশাপাশি বিদেশেও তাঁর খ্যাতি। কুমার শানু বোধহয় স্বপ্নেও ভাবেননি, তাঁর গান নিয়ে এমন হতে পারে। খবর, শনিবার তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন, তাঁর কণ্ঠ, গান-সহ সমস্ত ব্যক্তিগত সম্পত্তি এবং প্রচারের নিরাপত্তার স্বার্থে।

আশা ভোঁসলে থেকে অভিষেক বচ্চন— বলিউডের প্রায় সব তারকা একই কারণে আদালতে পৌঁছেছেন। তাই সবিস্তার জানতে গায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। আইনি পদক্ষেপের কারণে তিনি কথা বলতে পারেননি। বদলে কথা বলেছেন আপ্তসহায়ক দিলীপ দে। তাঁর অনুযোগ, গায়ককে না জানিয়ে তাঁর একটি গানের কয়েকটি শব্দ বদলে ব্যবহার করা হচ্ছে পাকিস্তানে। তারা ভারতবিরোধী শব্দ ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। এই খবর কানে আসামাত্র বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন কুমার শানু। তাঁর পক্ষের আইনজীবী শিখা সচদেব এবং সানা রইস খান দিল্লির উচ্চ আদালতে মামলা দায়ের করেন। প্রসঙ্গত, সানা এর আগে শাহরুখ খান-সহ বলিউডের তাবড় তারকার হয়ে একাধিক মামলা লড়েছেন।

দিলীপের দাবি, শুধুই পড়শি দেশে নয়, নিজের দেশেও একই ভাবে অন্যায় আচরণের শিকার গায়ক। “‘জুনিয়র কুমার শানু’ বা ‘শানু-কণ্ঠী’রা অনেক সময়েই দাদার অনুমতি ছাড়াই তাঁর ছবি, তাঁর নাম নিজেদের প্রচারে ব্যবহার করছেন, যা আর মেনে নেওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে তাঁর কণ্ঠও ভুল কাজে ব্যবহার করা হচ্ছে।” সে সব কথাও আবেদনে জানানো হয়েছে। সোমবার কুমার শানুর মামলার রায় ঘোষণা হবে। সেই রায় শুনে গায়ক কথা বলবেন সকলের সঙ্গে, জানিয়েছেন গায়কের আপ্তসহায়ক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী