ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

১৩ ইসরায়েলি বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৩:৫৮ অপরাহ্ন
১৩ ইসরায়েলি বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস ছবি: সংগৃহীত
ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সিএনএন নিউজ জানিয়েছে, বাকি ১৩ জন ইসরায়েলি বন্দিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত ১৩ জন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ করেছে। তারা হলেন—এলকানা বোহবট (৩৬), রম ব্রাসলাভস্কি (২১), নিমরোদ কোহেন (২০), অ্যারিয়েল কুনিও (২৮), ডেভিড কুনিও (৩৫), এভিয়াতার ডেভিড (২৪), ম্যাকসিম হারকিন (৩৭), আইতান হর্ন (৩৮), সেগেভ কালফন (২৭), বার কুপারস্টেইন (২৩), ইয়োসেফ হাইম ওহানা (২৫), আবিনাতান অর (৩২) এবং মাতান জানগাউকার (২৫)।

এর আগে, ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে সাতজন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে, তারা সবাই ইসরায়েলে পৌঁছেছেন।

মুক্ত হওয়া সাতজন হলেন গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল ও গাই গিলবোয়া-ডালাল।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মুক্তি পাওয়া সাত জিম্মি কিছুক্ষণ আগে ইসরায়েল সীমান্ত অতিক্রম করেছেন। বর্তমানে তারা দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে যাচ্ছেন। সেখানেই তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস) জানিয়েছে, তাদের হাতে থাকা সব জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। হামাস আরও জানিয়েছে, নিহত বন্দিদের মরদেহ পরে হস্তান্তর করা হবে।

এরইমধ্যে, হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া কয়েকজন জিম্মির প্রথম ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রকাশিত ছবিতে দেখা গেছে, মুক্তির পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করছেন আলোন ওহেল। এ ছাড়া যমজ দুই ভাই গালি ও জিভ বর্মানকে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গেছে। সূত্র: সিএনএন নিউজ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী