ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নামাজে সাহু সিজদার নিয়ম

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৩:৫৬ অপরাহ্ন
নামাজে সাহু সিজদার নিয়ম ছবি: সংগৃহীত
ইসলামি শরিয়তের পরিভাষায় সাহু সিজদা বলা হয় কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে পড়া নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সিজদা করাকে। সাহু সিজদার পর আবার তাশাহহুদ পড়ে, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডান ও বাম পাশে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ওই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়।

সাহু সিজদার নিয়ম
যে নামাজে সাহু সিজদা ওয়াজিব হওয়ার মত কোনো ভুল-ত্রুটি হয়েছে, ওই নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবেন, তারপর বসা অবস্থা থেকেই তাকবির বলে সিজদায় চলে যাবেন। নামাজের অন্যান্য সিজদার মতই তাসবিহ পাঠ করে সিজদা সম্পন্ন করবেন এবং তাকবির বলে সিজদা থেকে উঠে বসবেন। তারপর বসা থেকে আবার তাকবির বলে সিজদায় যাবেন এবং সিজদা সম্পন্ন করে তাকবির বলে উঠে বসবেন। তারপর তাশাহহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন।

আবদুল্লাহ ইবনে বুহাইনাহ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন জোহরের নামাজে দুই রাকাতের পর বৈঠক না করেই দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেলে তিনি দুটি সিজদা করলেন, তারপর সালাম ফেরালেন। (সহিহ বুখারি: ১২২৫)

নামাজে যেসব ভুল হলে সাহু সিজদা দিতে হয়
নামাজে মৌলিকভাবে পাঁচ ধরনের ভুল হলে সাহু সেজদা দিতে হয়। সেগুলো হলো:

১. ওয়াজিব ছুটে যাওয়া
নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা করতে হয়। যেমন নামাজে দুই রাকাতের পর বসে তাশাহহুদ পড়া ওয়াজিব। কেউ যদি ভুল করে দুই রাকাতের পর না বসে, তাহলে সাহু সিজদা দিতে হয়।

২. ফরজ দুইবার আদায় করা
কোনো ফরজ দুইবার আদায় করলে সাহু সিজদা দিতে হয়। যেমন নামাজে প্রতি রুকুতে একবার রুকু ও দুইবার সিজদা করতে হয়, কেউ ভুল করে দুইবার রুকু করলে বা তিনবার সিজদা করলে সাহু সিজদা দিতে হবে।

৪. কোনো ওয়াজিব পরিবর্তন করা
নামাজে কোনো ওয়াজিব পরিবর্তন করলে সাহু সিজদা দিতে হয়। যেমন জোহর ও আসরের নামাজে কেরাত আস্তে পড়া ওয়াজিব, কেউ যদি এই দুই ওয়াক্তের নামাজে কেরাত জোরে পড়ে, তাহলে সাহু সিজদা দিতে হয়।

৫. ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি করা
কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি হলে সাহু সিজদা দিতে হয়। যেমন নামাজে তৃতীয় রাকাতের সিজদার পর কিয়াম করা বা দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি তৃতীয় রাকাতের সিজদার পর বসে থাকে এবং তিন তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে এর বেশি পরিমাণ সময় বসে থাকে তাহলে কিয়াম করতে দেরি হওয়ার কারণে সাহু সিজদা দিতে হয়।

নামাজে এই ভুলগুলো হয়ে গেলে নামাজি যদি সাহু সিজদা দেয় তাহলে এর মাধ্যমে এই এই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়। সাহু সিজদা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।

ইচ্ছাকৃতভাবে নামাজের কোনো ওয়াজিব আমল ছেড়ে দিলে বা এসব ত্রুটি করলে সাহু সিজদার মাধ্যমে নামাজ শুদ্ধ হবে হবে না। বরং এজন্য গুনাহগার হতে হবে এবং ওই নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী