ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তালাবদ্ধ দোকানে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
তালাবদ্ধ দোকানে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক তালাবদ্ধ দোকানে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক
ঝিনাইদহে তালাবদ্ধ দোকান থেকে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ‎

রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে শহরতলীর গোপীনাথপুর এলাকার একটি কাঠের দোকান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তাসলিমা খাতুনের স্বামী ও দোকানের মালিক লাল মিয়া।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপীনাথপুর গ্রামের কাঠমিস্ত্রি লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে আসবাবপত্র তৈরির কাজ করতেন। সকালে দোকানে গেলে কিছুক্ষণ পরই তার স্ত্রী তাসলিমা খাতুনও সেখানে যান।

বিকেলে তাদের ছেলে বাড়িতে এসে বাবা-মাকে না পেয়ে খোঁজ শুরু করে। পরে কাঠের দোকানে গিয়ে মায়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 
ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী লাল মিয়া পলাতক থাকায় তাকে ধরতে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ