ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি! প্রেমে কি সিলমোহর দিল ‘সইয়ারা’ জুটি?

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:০৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:০৫:৩৫ অপরাহ্ন
প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি! প্রেমে কি সিলমোহর দিল ‘সইয়ারা’ জুটি? প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি! প্রেমে কি সিলমোহর দিল ‘সইয়ারা’ জুটি?
পর্দায় তাঁদের গভীর সমীকরণে মুগ্ধ হয়েছে দর্শক। বাস্তবেও তাঁরা পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জল্পনা চলছিল। এ বার সেই জল্পনায় কি সিলমোহর দিয়েই দিলেন অহান পাণ্ডে? সমাজমাধ্যমে অনীত পড্ডার সঙ্গে অহান একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ার পরে সেই প্রশ্নই উঠেছে।

সোমবার অনীতের ২৩ বছরের জন্মদিন। সেই উপলক্ষে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নিলেন তাঁরা। চলতি বছরের শুরুতে মুম্বইয়ে ছিল ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠান। অহানের পোস্ট করা ছবিগুলিতে স্পষ্ট, অনীতের সঙ্গে তিনি এই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন।

একটি ছবিতে দেখা যাচ্ছে, অহান চোখ বুজে সেই অনুষ্ঠান উপভোগ করছেন। তাঁর কাঁধে মাথা রেখে আছেন অনীত। তাঁর চোখেমুখে উল্লাসের ছাপ। ‘সইয়ারা’ মুক্তি পাওয়ার বহু দিন আগেই হয়েছিল এই অনুষ্ঠান। তাই অনুরাগীদের অনুমান, ছবির শুটিং-এর সময় থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছে অহান ও অনীত। পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। একসঙ্গে শুটিং করতে করতে, সময় কাটাতে কাটাতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছে সেই সূত্র। সেই সূত্রের কথায়, “এই সম্পর্কটা খুবই মিষ্টি। একেবারে স্বাভাবিক ভাবে গ়ড়ে উঠেছে। মেয়েটি (অনীত) খুবই নিষ্পাপ ও মিষ্টি ধরনের। শুটিংয়ের সময়ে ওর খেয়াল রাখত অহান। যত দিন কেটেছে, ওরা পরস্পরের ঘনিষ্ঠ হয়েছে। প্রথমে খুব ভাল বন্ধুত্ব ছিল ওদের মধ্যে। তার পরে প্রেম হয়।”

উল্লেখ্য, চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সইয়ারা’। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল এই ছবি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়