ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আরজি করের পর আবারও সংঘবদ্ধ ধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষার্থী

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:৪৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:৪৪:২৯ অপরাহ্ন
আরজি করের পর আবারও সংঘবদ্ধ ধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষার্থী আরজি করের পর আবারও সংঘবদ্ধ ধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষার্থী
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর কাটতে না কাটতেই ফের পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলন ওই তরুণী। রাতের খাবার খেয়ে ফেরার পথে তাদের পথ আটকায় কিছু তরুণ। কেড়ে নেয়া হয় তরুণীর মোবাইল ফোন। এরপর তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয় এবং ধর্ষণ করা হয়।

এরপর এই ঘটনা জানাজানি হওয়ার পর দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই তরুণীকে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০ টা নাগাদ তার মেয়ের এক বন্ধু তাকে ফোন করেছিল। খবর পাওয়া মাত্রই তিনি চলে আসেন। তিনি বলেন, জানতে পেরেছি রাত সাড়ে ৯টার দিকে একটি ছেলে আমার মেয়েকে খাবার খেতে ক্যাম্পাসে গেটের সামনে নিয়ে গিয়েছিল। এরপর ২-৩ জন তরুণ সেখানে উপস্থিত হয়। যে ছেলেটি আমার মেয়েকে নিয়ে গিয়েছিল সে পালিয়ে চলে আসে।

পরবর্তীতে তাদের মধ্যে একজন তার মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনার পর এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিকে এই ঘটনায় জড়িতরা কড়া শাস্তি পাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বাংলার পুলিশ। বাংলার প্রশাসন দুর্গাপুরের ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেই দেখছে। অপরাধীদের কোনওভাবেই ছাড়া হবে না, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী