ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

মহানগরীতে নিসচা'র মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:২২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:২২:৫০ অপরাহ্ন
মহানগরীতে নিসচা'র মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মহানগরীতে নিসচা'র মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিরাপদ সড়ক চাই (নিসচা),রাজশাহী জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সোমবার ১৩ অক্টোবর সকালে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কার্যক্রম অনষ্ঠিত হয়। অক্টোবর মাস জুড়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে (নিসচা)।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে (নিসচা) রাজশাহী জেলা শাখা অক্টোবর মাস জুড়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে (নিসচা)। এই কর্মসূচীর অংশ হিসেবে অক্টোবর মাসের শুরুতে নগরীর লক্ষীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট এবং রেলগেট চত্বরসহ বিভিন্ন স্থানে ট্রাফিক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করা হয়। এই সকল অনুষ্ঠানে পথচারী ও চালকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এইসব কর্মসূচীতে নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ এবং অন্যান্য কার্যকরী সদস্য ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে সড়ক দুর্ঘটনারোধে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু, গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং ফুটপাথ দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর রাজশাহী জেলা শাখার এই সকল কার্যক্রম নগরীতে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুতপূর্ণ ভ‚মিকা পালন করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন