ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আমলকির ভোলবদল হোক ৭ কৌশলে, বিনা বাক্যব্যয়ে খেয়ে নেবে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:১৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:১৭:৫০ অপরাহ্ন
আমলকির ভোলবদল হোক ৭ কৌশলে, বিনা বাক্যব্যয়ে খেয়ে নেবে ফাইল ফটো
আমলকির গুণাগুণ অনঃস্বীকার্য হলেও স্বাদে তার অত সুখ্যাতি নেই। অনেকেই তাই সন্তানদের আমলকি খাওয়াতে গিয়ে নাস্তানাবুদ হন। বড়রা বলেন, তেতো পেরিয়ে গেলে নাকি মিষ্টি স্বাদ জিভে ঠেকবে, কিন্তু ছোটদের কি অত ধৈর্য আছে নাকি! তা হলে আমলকির গুণাগুণ কী ভাবে সন্তানদের শরীরে পৌঁছে দেওয়া সম্ভব? ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট ভরা আমলকি হজমে সাহায্য করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকে ঔজ্জ্বল্য আনে।

বাজারের ফর্দ থেকে বাদ দিয়ে দেওয়ার দরকার নেই। বাড়ির ছোটদের এবং বড়দের (যাঁদের স্বাদকোরকও তেতোপ্রেমী নয়) জন্য আমলকি দিয়ে মজাদার কয়েকটি খাবার বানিয়ে দিতে পারেন। তেতোর প্রভাব খানিক কম থাকে তাতে। খেতেও ভাল, পুষ্টিগুণও শরীরে পৌঁছোতে পারে।

মোরব্বা: চিনির রসের সঙ্গে ঢিমে আঁচে আমলকি রেঁধে বানাতে হবে মোরব্বা। চিনির স্বাদ তেতোর দাপট খানিক কমিয়ে দিতে পারে। তাই একটি করে আমলকির মোরব্বা খেলেও স্বাস্থ্যের উপকার হবে।

জ্যুস: টাটকা আমলকি থেকে রস বার করে নিয়ে তাতে হালকা উষ্ণ জল এবং মধু মিশিয়ে দিতে পারেন। এই জ্যুসে তৎক্ষণাৎ রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। উপরন্তু অতটাও খারাপ লাগবে না।

আচার: আমলকি অপছন্দের হলেও টক টক, মুখরোচক আমলকির আচার অনেকেরই পছন্দের। বাড়িতে অনেকখানি আচার একসঙ্গে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। খিদে ভাব বাড়ানো থেকে অন্ত্রের স্বাস্থ্য উন্নতিতে কাজে আসবে।

লজেন্স: চকোলেট, ক্যান্ডি বা লজেন্স শুনেই বিনা বাক্যব্যয়ে খেয়ে নেবে ছোটরা। তা হলে তেতো আমলকিকে লজেন্সে পরিণত করে নিতে পারেন। মিষ্টির প্রভাবে তেতো স্বাদ কমে যাবে, কিন্তু স্বাস্থ্যকরই থেকে যাবে।

স্মুদি: আমলকির সঙ্গে কলা, পালংশাক, দই বা ইয়োগার্ট বেটে নিন মিক্সারে গ্রাইন্ডারে। উপকারী এবং সুস্বাদু জলখাবার হিসেবে আমলকির স্মুদি বানিয়ে নিতে পারেন।

চাটনি: কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন দিয়ে বানানো আমলকির চাটনি চেখে দেখেছেন? প্রতি দিন খাবার পাতে থাকতে পারে এমনই এক স্বাস্থ্যকর চাটনি বানিয়ে নিতে পারেন। এতে শরীর থেকে বিষাক্ত পদার্থও বেরিয়ে যেতে পারে।

চা: আমলকির শুকনো টুকরো এবং আদা দিয়ে জল ফুটিয়ে তাতে অল্প মধু মিশিয়ে দিন। গরম গরম চায়ের মতো চুমুক দিয়ে খেলে আরাম হবে শরীরে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী