ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:৩৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:৩৩:২৭ অপরাহ্ন
৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি ৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি
সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’। টুর্নামেন্টটি টফিতে সরাসরি সম্প্রচারকালে অভূতপূর্ব দর্শক সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে, যা বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট উপভোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

পুরো টুর্নামেন্ট চলাকালে এশিয়া কাপের ম্যাচগুলো টফিতে দেখা হয়েছে মোট ৩ কোটি ৮০ লাখ বার—যা দেশের ক্রীড়ামোদীদের কাছে সর্বাধিক জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে টফির অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।

বহুল আকাঙ্খিত ভারত বনাম বাংলাদেশ ম্যাচে দর্শকসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং এই ম্যাচে সর্বোচ্চ ৩৩ লক্ষ ভিউ রেকর্ড করা হয়। এটিই এখন পর্যন্ত টফিতে সরাসরি সম্প্রচারিত যেকোনো খেলার মধ্যে সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড, যা একইসাথে বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা ও টফির প্রযুক্তিগত সক্ষমতার একটি প্রতিফলন।

এ মাইলফলক প্রসঙ্গে বাংলালিংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, “এশিয়া কাপ লাইভ স্ট্রিমিংয়ে আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি, তা প্রমাণ করে যে টফি বাংলাদেশের ডিজিটাল বিনোদন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এক ম্যাচে ৩৩ লাখ ভিউ প্রমাণ করে, দর্শকেরা এখন মোবাইল-কেন্দ্রিক ও সব নেটওয়ার্কে দেখা যায় এমন (নেটওয়ার্ক-অ্যাগনস্টিক) কনটেন্টের দিকে বেশি ঝুঁকছেন। আমাদের ওপর আস্থা রাখার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য আমাদের দর্শকদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। দর্শকদের জন্য আইসিসি নারী বিশ্বকাপ, ইপিএল সহ বিশ্বমানের আরও খেলার সরাসরি সম্প্রচার নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

যেকোনো মোবাইল নেটওয়ার্কে উচ্চমানের, নির্বিঘ্ন লাইভ স্ট্রিমিং প্রদানের সক্ষমতা টফিকে এই সফলতা এনে দিয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে কোটি দর্শক সরাসরি খেলা উপভোগ করতে পারছেন টফির মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু