ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন।

দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে পিস্তল নিয়ে ধাওয়া

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৮:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৮:২৫:০০ অপরাহ্ন
দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে পিস্তল নিয়ে ধাওয়া দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে বিএনপি নেতাকে পিস্তল নিয়ে ধাওয়া
 

নাটোরের বড়াইগ্রামে দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলী আকবরকে (৭০) হত্যার উদ্দেশ্যে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে অপর গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিএনপি নেতা রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পরে তিনি দায়ীদের গ্রেফতার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধা, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা আলী আকবর বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী পালনের লক্ষ্যে সোমবার বিকালে জোয়াড়ী ইউপি চত্বরে মতবিনিময় সভা করেন তারা। সভা শেষে তিনি প্রাইভেটকারে রামাগাড়ী গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় পেছন থেকে জোয়াড়ী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য আরিফের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত বিএনপি-যুবদল নেতাকর্মী কয়েকটি মোটরসাইকেলে পিস্তল উঁচিয়ে দেশীয় অস্ত্রসহ প্রাইভেট কারটির পিছু ধাওয়া করে। এ সময় চালক দ্রুত চালিয়ে প্রাইভেটকারটি ফাঁকা রাস্তা থেকে লোকালয়ের মধ্যে নিয়ে গেলে হামলাকারীরা চলে যায়। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এবং যেকোনো সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু