ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পত্নীতলায় কারিতাসের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা দিবস পালিত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৬:০৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৬:০৭:২০ অপরাহ্ন
পত্নীতলায় কারিতাসের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা দিবস পালিত পত্নীতলায় কারিতাসের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা দিবস পালিত
পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের উদ্যোগে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা দিবস উদযাপন কর্মসূচী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুটিন গ্রামে পালিত হয়েছে।

বুধবার কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা  মু. একরামুল হকের সভাপতিত্বে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা দিবস উদযাপন কর্মসূচীতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আয়েশা সিদ্দিকা। তিনি বলেন নারীদের স্তন ক্যান্সার একটি ভয়ংকর রোগ তবে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা গেলে অধিকাংশ ক্ষেত্রে সম্পূর্ন সুস্থ হওয়া সম্ভব। এক্ষেত্রে ব্যাপক সচেতনতা প্রয়োজন। তিনি স্তন ক্যান্সার বিষয়ে উপস্থিত নারীদের সচেতনতার পাশাপাশি জরায়ু ক্যান্সার বিষয়েও আলোচনা করেন।

এসময় সচেতনতা কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলাউপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রকল্পের নারী উপকারভোগীগণ, গ্রাম্য নারী নেতৃবৃন্দ, স্কুল শিক্ষকা, কিশোরী, গ্রাম্য ধাত্রীমাতা, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী