ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যকৃতে ক্যানসার ধরা পড়ল দীপিকার

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০২:২৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০২:২৮:১৪ অপরাহ্ন
যকৃতে ক্যানসার ধরা পড়ল দীপিকার যকৃতে ক্যানসার ধরা পড়ল দীপিকার
বছরখানেক আগেই মা হয়েছিলেন। খবর মিলেছিল, শিশুপুত্রকে রেখেই হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছিল। কিন্তু কেমন আছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী, খোঁজ মিলছিল না। অবশেষে খবর দিলেন নিজেই।

যকৃতের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছিল দীপিকা কক্কর ইব্রাহিমের। যত দ্রুত সম্ভব তা অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু গত এক সপ্তাহে এর বেশি কিছু আর জানা যায়নি অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে। মঙ্গলবার রাতে নিজের স্বাস্থ্যের খবর দিলেন অভিনেত্রীই। আশঙ্কা সত্যি করে জানালেন, দীপিকা ক্যানসারে আক্রান্ত। যকৃতে বাসা বেঁধেছে ক্যানসার।

এ খবর শুনে দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরা। অনেকের কাছে এখনও অবিশ্বাস্য ঠেকছে। দীপিকা নিজের সমাজমাধ্যমের পাতায় জানান ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন তিনি।দীপিকা একটি বিবৃতিতে দিয়ে লেখেন , "আপনারা সকলেই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল... পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যেতে হচ্ছে বার বার... এবং তারপর জানতে পারি যকৃতে টেনিস বলের আকারের টিউমার হয়েছে। এবং তার পর জানতে পারছি যে টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)... এটি আমাদের দেখা, সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি!” যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি ইতিবাচক থাকার চেষ্টা করছেন। একমাত্র চিন্তা তাঁর এক বছরের ছোট ছেলেকে নিয়ে। দীপিকা আরও লেখেন, “এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ। আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সকলের ভালোবাসা এবং প্রার্থনায় আমিও এই পরিস্থিতি কাটিয়ে উঠব! আপনারা প্রার্থনা করবেন !”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী