ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:৫৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:৫৬:২২ অপরাহ্ন
পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন ছবি: রাজশাহীর সময়
রাজশাহীর পুঠিয়ায় পৌর সদর এলাকায় চলছে মাদকের রমরমা ব্যবসা। আর মাদক ব্যবসা থেকে বাদ পড়েনি নারী-পুরুষ কেউই। পাশাপাশি অর্থ লোভে কিশোর যুবকরাও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। মাদক সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকায় চুরি-ছিনতাইয়ের সংখ্যাও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

এদিকে পুঠিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কৃষ্ণপুর আদিবাসীপাড়ায় প্রকাশ্যে প্রতিদিন হাজার হাজার লিটার চোলাই মদ তৈরি হচ্ছে। যা থানা হতে এই আদিবাসিপাড়ার দুরত্ব মাত্র প্রায় ৩শত মিটারের ভিতর হবে।

আদিবাসীপাড়ার পার্শ্ববর্তী এলাকার স্থানীয়রা জানায়, এখানে প্রতিটি মাদককারবারীদের সঙ্গে মাদকদ্রব্য কর্মকর্তা এবং থানা পুলিশের কিছু সদস্যের সমঝোতা রয়েছে। এছাড়াও আদিবাসীপাড়ায় প্রতিদিন একটি রাজনৈতিক দলের কিছু ক্যাডার চোলাই মদের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মাদক বিক্রেতা বলছে, পুলিশ এবং মাদকদ্রব্য কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করে তারা মাদক কারবার করে আসছে। চুক্তি না করলে একদিনও মাদককারবার করা সম্ভব না।

আদিবাসীপাড়ায় নতুন কায়দায় চোলাই মদ বিক্রি হচ্ছে। তা হলো, বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা কমল পানির বোতলের ভিতরে চোলাই মদ বোতলজাত করে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এদিকে পৌরবাসীর পক্ষ হতে একাধিকবার মৌখিক এবং লিখিতভাবে থানায় অভিযোগ দিয়ে কোনো সুরাহা পাচ্ছে না। চোলাই মদ সেবন করে রাস্তায় বেহুস হয়ে যেখানে সেখানে অনেক ব্যক্তিকে পরে থাকতেও দেখা যাচ্ছে। আবার কেউ কেউ মদ সেবন করতে এসে চুরি করে নিয়ে যাচ্ছে।

আদিবাসীপাড়া আশেপাশের স্থানীয়রা বলেন, চোলাই মদ তৈরি করার ৩০ মিটার দুরেই একটি মডেল স্কুল এন্ড কলেজ রয়েছে। বিদ্যালয়টি চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত মাদক সেবনকারীদের রোশানলে পড়তেও দেখা গেছে। এই পাড়ায় চোলাই মদ বিক্রির পাশাপাশি অনেকে আবার অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে পড়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের দাবি আদিবাসী পাড়াটি সরকারি খাস সম্পত্তির ওপর রয়েছে। সরকারের উচিত হবে, বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এদেরকে অন্যত্রে পূর্ণবাসন করা।

এ ব্যাপারে মাদকদ্রব্য অধিদপ্তর রাজশাহীর পুঠিয়া সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আদিবাসী পাড়ায় আমরা অভিযানে গেলে চোলাই মদ তৈরি করার কোনো আলামত পায় না। মদ তৈরিকারীরা আগে থেকে কিভাবে যেন বুঝতে পরে। আদিবাসীপাড়া থানার পাশে। থানা একটু কঠোর হলে, আদিবাসীপাড়ায় চোলাই মদ তৈরি করতে পারবে না। আমাদের লোকবল সংকট রয়েছে। তাই আমরা ঘনঘন অভিযান করতে পারচ্ছি না।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মাদকের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই এলাকায় মাদককারবারি ও এদের শেল্টারদাতাদের নামের তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগ্রই মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের ব্যক্তির বিরুদ্ধে অভিযান শুরু হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী