ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টি পদে শিবিরের বিজয়

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০১:২৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০১:২৭:৩১ অপরাহ্ন
রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টি পদে শিবিরের বিজয় ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টি পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছে। ইতিহাস গড়ে সংগঠনটি অর্জন করেছে এক অনন্য ভূমিধস বিজয়। তবে তারা হেরে গেছেন সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এই তিনটি পদে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় নারী ফুটবলার ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন। তিনিই ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একমাত্র নির্বাচিত প্রতিনিধি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

ভিপি (সভাপতি) পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে একই জোটের সালমান সাব্বির পরাজিত করেছেন ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষাকে।

অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন- সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এবং সহকারী হিসেবে মুজাহিদুল ইসলাম সায়েম।

বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইমরান লস্কর এবং সহকারী পদে নয়ন মুরসালিন। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পদে মাসুমা ইসলাম মোমো। কার্যনির্বাহী সদস্য হিসেবে জয় পেয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী