ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্রার্থীদের একে-অপরকে জড়িয়ে ধরে আবেগঘন কান্না

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০১:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০১:৩৭:৫০ অপরাহ্ন
রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্রার্থীদের একে-অপরকে জড়িয়ে ধরে আবেগঘন কান্না ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুক্রবার সকাল ৮টায় ঘোষণা করা হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ঘোষণার মুহূর্তে শিবির সমর্থিত প্রার্থীরা একে-অপরকে জড়িয়ে ধরে আবেগঘন কান্না ও উল্লাস প্রকাশ করেন। ৩৬ বছরের অপেক্ষার অবসান, আর দীর্ঘ প্রতীক্ষিত জয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

রাকসুতে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভূমিধ্বস জয় লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ২৩টি পদে ২০টিতেই বিজয়ী হয়েছে এই প্যানেল। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন নতুন নেতৃত্ব।
 
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তিনি ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ২৯০ ভোটে।
 
সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার জয়ী হয়েছেন। তিনি ১১ হাজার ৫৩৭ ভোট অর্জন করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে জয়ী হয়েছেন শিবির সমর্থিত সালমান সাব্বির। তিনি ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে জিতেছেন, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৬ হাজার ৯১ ভোট। 
 
নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর গণনার পর শুক্রবার সকালে ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ছয়টি ছাত্রী হলের মধ্যে পাঁচটি হলে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের প্রাধান্য লক্ষ্য করা গেছে।
 
ফলাফলের ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিজয়ী প্রার্থীদের কান্না, আনন্দ এবং সমর্থকদের উদ্দীপনা ক্যাম্পাসকে উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী