ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে উঠলো বাংলাদেশ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৯:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৯:৫৯:০৪ অপরাহ্ন
ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে উঠলো বাংলাদেশ ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে একই অবস্থানে থাকা ফিফা র‍্যাঙ্কিংয়ে অবশেষে উন্নতির মুখ দেখলো বাংলাদেশ দল। সদ্য সমাপ্ত এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ও বিদেশের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে লাল-সবুজের দল।

শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে একধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। 

গত সেপ্টেম্বরে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৪। আর পয়েন্ট ছিল ৮৯৯। তবে এবার র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ৫ পয়েন্ট কমেছে লাল-সবুজদের। বর্তমানে হামজা-জামালদের রেটিং পয়েন্ট ৮৯৪।

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করেও হেরে যান হামজা-জামালরা। ৭ গোলের ম্যাচে দুর্দান্ত কামব্যাকের পর শেষ কয়েক সেকেন্ডে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে পয়েন্ট হাতছাড়া করে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে ফিরতি ম্যাচে হংকংয়ের মাঠে গিয়ে এক পয়েন্ট ছিনিয়ে এনেছে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধের শেষদিকে গোল করে সমতায় ফেরে সফরকারীরা। শেষ পর্যন্ত ১-১ সমতায় এক পয়েন্ট নিয়ে দেশে ফেরেন জামালরা। তারই সুবাদে এবার ফিফা র‍্যাঙ্কিংয়েও উন্নতির মুখ দেখল লাল-সবুজের দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বর অবস্থানে থেকে ২০২৪ পার করেছিল বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে একধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে আসে লাল-সবুজরা। তবে জুলাইয়ে ফের একধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে নেমে যায় বাংলাদেশ। গত সেপ্টেম্বরে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অবশেষে অক্টোবর উইন্ডো শেষে র‍্যাঙ্কিংয়ে ফের ১৮৩ নম্বরে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ফিফার নভেম্বর উইন্ডো শেষে নতুন হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে। নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে জয় পেলে র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ থাকবে লাল-সবুজদের।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী