ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড এবং সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! কারাগারে গৃহশিক্ষক

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০১:২১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০১:২১:৫০ অপরাহ্ন
ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের  ১০ বছর কারাদণ্ড এবং সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! কারাগারে গৃহশিক্ষক ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড এবং সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! কারাগারে গৃহশিক্ষক
তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক গৃহশিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঘটনার ৯ বছর পর এই রায় ঘোষণা করা হলো। অন্যদিকে, মহারাষ্ট্রে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরেক শিক্ষক বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তেলেঙ্গানার ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ডিসেম্বর মাসে। ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তার গৃহশিক্ষক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

নির্যাতিতার মা পুলিশকে জানান, ঘটনার দিন তিনি ও তার স্বামী কাজের সূত্রে চেন্নাইয়ে ছিলেন। সেই সুযোগে গৃহশিক্ষক বাকি ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে শুধুমাত্র ওই নাবালিকাকে তার ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ করে।

মেয়ের কাছ থেকে ফোন পেয়ে ঘটনার কথা জানতে পেরেই পরের দিন তারা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করে। দীর্ঘ তদন্ত  শেষে সম্প্রতি এক বিশেষ আদালতের বিচারপতি পি আঞ্জানেয়ুলু অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে আদালত নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

অপর একটি ঘটনায়, মহারাষ্ট্রের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় এক ১৬ বছর বয়সী ছাত্রকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রের অভিযোগ, শিক্ষক তার কিছু নগ্ন ছবি তুলে রেখেছিল এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করত। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধরও করা হতো বলে সে জানায়। প্রায় এক বছর ধরে এই নির্যাতন চলার পর, ছাত্রটি অবশেষে পুলিশের কাছে সবকিছু খুলে বলে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৫ বছর বয়সী ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী