ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল বিমান

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০১:১৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০১:১৩:৪২ অপরাহ্ন
হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল বিমান ছবি: সংগৃহীত
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে একটি কার্গো বিমান। দুর্ঘটনায় বিমানবন্দরের দুই গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। এছাড়া বিমানে থাকা চার ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২০ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকংয়ে পৌঁছায় এমিরেটসের কার্গো ফ্লাইট ইকেএ ৯৭৮৮। এটি পরিচালনা করছিল তুরস্কভিত্তিক এয়ার কার্গো সংস্থা এয়ার এসিটি। উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় বিমানটি রানওয়েতে থাকা যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সোজা সাগরে পড়ে যায়।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় দুটি গ্রাউন্ড সাপোর্ট ভেহিকেলের কর্মী সাগরে পড়ে যান। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে বিমানের চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত রানওয়েটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বাকি দুটি রানওয়েতে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পর হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের উদ্ধার জাহাজ অংশ নেয় দীর্ঘ উদ্ধার অভিযানে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্তে বিমান চলাচল কর্তৃপক্ষ বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে এবং স্থানীয় সময় সকাল ১০টায় সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী