ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

আসছে রাজশাহী বিভাগীয় বইমেলা বাড়ছে সময় ও পরিসর

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:৩৫:২৯ অপরাহ্ন
আসছে রাজশাহী বিভাগীয় বইমেলা বাড়ছে সময় ও পরিসর আসছে রাজশাহী বিভাগীয় বইমেলা বাড়ছে সময় ও পরিসর
বিগত দিনের তুলনায় আরও বেশি সময় ও বড় পরিসর নিয়ে শুরু হতে চলেছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে রাজশাহী কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হবে ৩১ অক্টোবর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। 

এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।
 
প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুসারে, ছুটির দিন বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল থেকেই। এবারের মেলায় স্টল থাকবে ৭০টির অধিক। ইতোমধ্যে ৬৫টি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে মর্মে নিশ্চিত করেছে জাতীয় গণগ্রন্থাগারের প্রতিনিধি।
 
সভায় আরও জানানো হয়, মেলার দিনগুলোতে প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার, থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সেরা তিনটি স্টল পাবে বিশেষ পুরস্কার। এছাড়া মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানি, মেডিকেল টিমসহ সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে রাজশাহীর সর্বসাধারণকে মেলায় আসার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী