ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় তরুণের মৃত্যু, আহত ২

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১১:৪৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১১:৪৬:৪৮ অপরাহ্ন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় তরুণের মৃত্যু, আহত ২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় তরুণের মৃত্যু, আহত ২
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কের বোয়ালমারী এলাকায় শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তৌসিফ খান মুসা (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় শাহারিয়ার (২০) ও মনির হোসেন (২১) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যারা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালমারী এলাকায় মহাসড়কের ওপর হঠাৎ একটি শিয়াল চলে এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথেও তাদের ধাক্কা লাগে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌসিফ খান মুসাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসা উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্র এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত একজন রক্তযোদ্ধা ছিলেন। মাত্র দুই মাস আগে তিনি বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী