ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নতুন নিয়মে জমির খাজনা পরিশোধ না করলে হারাতে পারেন আপনার জমি

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০২:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০২:০৯:২১ অপরাহ্ন
নতুন নিয়মে জমির খাজনা পরিশোধ না করলে হারাতে পারেন আপনার জমি ছবি: সংগৃহীত
ভূমি মালিকদের জন্য সতর্কবার্তা: এখন থেকে তিন বছর পরপর খাজনা না দিলে জমি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী  সালাহ উদ্দিন রেগান জানিয়েছেন, যারা নিয়মিত জমির খাজনা পরিশোধ করছেন না, তাদেরকে সুদসহ বকেয়া খাজনা পরিশোধ করতে হবে। নিয়মিত ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা এখন জরুরি হয়ে উঠেছে। কারণ, সরকার চাইলে তিন বছরের বকেয়া খাজনা অনাদায়ে আপনার জমি নিলামে তুলে বকেয়া টাকা আদায় করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা তিন বছর খাজনা না দিলে সেই জমি বাজেয়াপ্ত করে খাস খতিয়ানে নিয়ে আসা হতে পারে। পাশাপাশি, জালিয়াতির মাধ্যমে কারও জমি দখলের প্রমাণ মিললে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। এই বিধানগুলো ‘ভূমি মালিকানা ও ব্যবহার আইন, ২০২৩’-এর খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে চূড়ান্ত করেছে।

আইনজীবীর ব্যাখ্যা
সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার মঈন ঘোছ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “খাজনা হল জমির জন্য সরকারের নির্ধারিত বা দাবিকৃত বার্ষিক অর্থ। এটি সময়মতো পরিশোধ না করলে সংশ্লিষ্ট জমি ‘রেকর্ড অব রাইটস’-এ অনিয়মিত হিসেবে চিহ্নিত হতে পারে। খাজনা দীর্ঘদিন পরিশোধ না করলে তা বাতিলের কারণ হতে পারে এবং জমি সরকারের দখলে চলে যেতে পারে।”

তিনি আরও বলেন, “২০০২ সালের ভূমি সংস্কার আইন অনুযায়ী, নির্ধারিত সময়সীমায় খাজনা না পরিশোধ করলে ভূমি অফিস নোটিশ প্রদান করতে পারে। নোটিশ বারবার উপেক্ষা করা হলে জমির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, যা শেষ পর্যন্ত জমি বাজেয়াপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছাতে পারে।”

আইনি পরামর্শ
জমির খাজনা না দেওয়া সংক্রান্ত কোনো মামলা বা আইনি জটিলতায় জড়ালে প্রমাণস্বরূপ খাজনার রসিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি জমি মালিকের দায়িত্ব বছরে অন্তত একবার হলেও খাজনা যাচাই করে তা নিয়মিত পরিশোধ করা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী