ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়: ফারিয়া

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন
আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়: ফারিয়া নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন এখন মুক্ত বিহঙ্গ। কখনও কানাডা, কখনও আবার লন্ডন আবার সেখান থেকে অন্য আরেক দেশ, ঘুরে বেড়ান নিজের খুশিমত। তবে এই ঘুরে বেড়ানো শুধুই অবকাশ নয়, কাজের সূত্রেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে।

বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুটের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন দর্শকের সামনে।

সেসব ছবিও নিয়মিত স্যোশাল মিডিয়াতে শেয়ার করছেন ফারিয়া। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও আবার বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে দেখা যাচ্ছে আবেদনময়ী এ নায়িকাকে। 

একেকটি ছবিতে তৈরি হচ্ছে আলোচনার ঝড়–কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউবা সমালোচনা করছেন। ফারিয়া নিজে এসব নিয়ে একদমই বিচলিত নন। বরং তিনি মনে করেন, আলোচনা-সমালোচনা থাকলেই শিল্পীর প্রতি আগ্রহ টিকে থাকে। 

এদিকে নতুন খবর হলো–অভিনয় ছাড়াও গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন তিনি। কয়েক মাস আগে নিজেই একটি গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে চলছে সেই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ। সব কিছু শেষ হলে গানটি ভিডিওসহ প্রকাশ করবেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে চাননি অভিনেত্রী। ইঙ্গিত দিয়েছেন, এবারের গান আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হতে চলেছে। 

যদিও বছরের শুরুটা ফারিয়ার জন্য খুব একটি সহজ ছিল না। নানা বিতর্ক ও ব্যক্তিগত অঘটনে সময়টি কঠিন হয়ে পড়েছিল তার জন্য। এখন সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। 

ফারিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকে একটি বিষয় মেইনটেইন করি–আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়। আগামীতে ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।’

মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত এই ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। পরিচালনায় অনম বিশ্বাস।

অভিনেত্রী জানিয়েছেন, গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং নির্মাণও চমৎকার হয়েছে। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত না। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী