ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

গোদাগাড়ীতে ৫৫ লাখ টাকার সোনার বারসহ আটক ১, পলাতক ২

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৭:২৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৭:২৪:৩০ অপরাহ্ন
গোদাগাড়ীতে ৫৫ লাখ টাকার সোনার বারসহ আটক ১, পলাতক ২ গোদাগাড়ীতে ৫৫ লাখ টাকার সোনার বারসহ আটক ১, পলাতক ২
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকা থেকে ৫টি সোনার বারসহ মোঃ মোশারফ হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার হাটপাড়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের ছেলে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানতে পারে, পৌরসভার হাটপাড়া ঘাট এলাকা স্বর্ণ চোরাচালান হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানর চালিয়ে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পুঙ্গির ভাঁজে লুকানো অবস্থায় ৫টি সোনার বারের কাটা অংশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার ওজন ২৯৪.১৩ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ ৮১ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে মোশারফ জানায়, পলাতক ডাবলু ও জাহিদসহ আরও দুই-তিনজনের সহযোগিতায় সে বিভিন্ন জেলা থেকে সোনা সংগ্রহ করে ভারতে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ডাবলু ও জাহিদ পালিয়ে যায়।

আটক মোশারফ হোসেন এবং পলাতক ডাবলু ও জাহিদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক সোনা পাচার চক্রের অংশ হতে পারে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২