ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

তানোরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:৫১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:৫১:৫৬ অপরাহ্ন
তানোরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন তানোরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
রাজশাহীর তানোরে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) তানোর থানা মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সরনজাই ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইমারত আলী, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি ও লালপুর মডেল কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান,তানোর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী ও কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান প্রমুখ।

এদিন মানববন্ধনে বক্তাগণ বলেন, বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ যা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তারা দাবি জানান, বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি করেন।তারা বলেন,শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো না হলে সংসার চালানো ও মৌলিক প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। তাই তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে দাবিগুলো বাস্তবায়নের জোর আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫