ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ভেসে এলো বিশাল মৃত তিমি, দেখতে জনতার ঢল ১ যুগ আগের বিরোধের জেরে ২ যুবককে কুপিয়ে রক্তাত্ব জখম, রামেকে ভর্তি দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি, নতুন অতিথির অপেক্ষায় ‘দীপবীর’ ‘আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়’ ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু ‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’ রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইন ও বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, পলাতক ৩ রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে'

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৫৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৫৬:৪৯ অপরাহ্ন
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে সড়কে কর্তব্যরত অবস্থায় ট্রাকের ধাক্কায় এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল (২৮) কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চর মান্দারকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। গত বছরের ৪ অক্টোবর তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানায় যোগ দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাবুর রহমান বলেন, গতকাল রাত সাড়ে ৩টার দিকে এএসআই বিল্লাল হোসেন, নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য রাত্রীকালীন জরুরি ডিউটিতে ছিলেন। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে তারা একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভৈরবগামী বেপরোয়া গতির একটি ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানসহ পুলিশ সদস্য নাজমুলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ভ্যানটি ট্রাকের ধাক্কায় সড়কের পাশে নীচে পড়ে যায়। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন নাজমুল। তাকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. সাহাবুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী ১৭ জন গ্রেপ্তার