ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

মহানগরী অপহৃত স্কুল ছাত্রী নওগাঁয় উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৫:০১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৫:০১:৩৫ অপরাহ্ন
মহানগরী অপহৃত স্কুল ছাত্রী নওগাঁয় উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার মহানগরী অপহৃত স্কুল ছাত্রী নওগাঁয় উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ১৪ বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় সুমন নামের এক কিশোরকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টায় নওগাঁ জেলার আত্রাই ধানাধীন কুমরইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করা হয়। 

গ্রেফতার অপহরণকারী মোঃ সুমন বাবু (১৪), সে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কুমরইল গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে।

বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে সুমন বাবু প্রতিনিয়ত স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। গত ১৪ মে সকাল সাড়ে ৮টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী হতে বের হলে স্কুলছাত্রীকে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ওই মামলায় মঙ্গলবার রাত সোয়া ১টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সুমনকে গ্রেফতার ও  অপহৃত নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব-৫, এর সদস্যরা।

শনিবার সকালে অপহরণকারী ও স্কুল ছাত্রীকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২