ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

আরএমপিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ওসি মাসুমা মোস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৬:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:২৩:০৫ অপরাহ্ন
আরএমপিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ওসি মাসুমা মোস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান আরএমপিতে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ওসি মাসুমা মোস্তারীকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। পুলিশ কমিশনার সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপি’র সকল কর্মকর্তা-সদস্য এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান জোরদার, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এ সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। গৃহীত বিভিন্ন পদক্ষেপের কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কর্ম কৌশল নির্ধারণ করা হয়।

সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে সভায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, রাজপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো: তাজউদ্দিন, সার্জেন্ট মো: তোফায়েল আহমেদ এবং বোয়ালিয়া থানার এএসআই (নিরস্ত্র) মো: আসাদুজ্জামানকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও, কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে আরও ১৩ জন পুলিশ কর্মকর্তাকে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী