ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিয়ামতপুরে নেচে গেয়ে ঐতিহ্যবাহী "সোহরাই" উৎসব পালন

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৭:৩১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৭:৩১:২৫ অপরাহ্ন
নিয়ামতপুরে নেচে গেয়ে ঐতিহ্যবাহী "সোহরাই" উৎসব পালন নিয়ামতপুরে নেচে গেয়ে ঐতিহ্যবাহী "সোহরাই" উৎসব পালন
নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী "সোহরাই" উৎসব পালন করেছে আদিবাসী সম্প্রদায়ের লোকজন। উপজেলার জারুল্যাপুর ওরাওঁদের উদ্যোগে আজ বিকেলে "সোহরাই" উৎসবের আয়োজন করে। এতে নানান পোশাকে সজ্জিত হয়ে নানা বয়সের নারী-পুরুষসহ শিশুরা অংশগ্রহণ করে। 

আয়োজক সূত্রে জানা গেছে, "সোহরাই" উৎসব মুলত আদিবাসীদের  কৃষি, গবাদিপশু ও সস্পদ  বৃদ্ধিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। তাদের বিশ্বাস "সোহরাই" পালন করলে সৃষ্টিকর্তা তাদের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেন।

উৎসব উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে আয়োজক কমিটি। আলোচনা সভায় সুমন কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, গৈল দিগারী পরিষদের রাজা বাবুলাল টপ্প্য প্রমূখ। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, বর্তমান সমাজে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হব। এ ধরনের উৎসব নিয়মিত হলে আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে। 

আলোচনা সভার পর ওরাওঁদের ঐতিহ্যবাহী নৃত্য অনুষ্ঠানে ৭ দলে অংশ গ্রহণ করে। তাদের নৃত্য উপভোগ করেন অতিথি ও আগত দর্শনার্থীরা। পরে ৫ টি দলের মাঝে পুরস্কার "মাদল" তুলে দেন অতিথিরা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ