ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

তানোরে কালীমন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৯:২২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৯:২২:২২ অপরাহ্ন
তানোরে কালীমন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা তানোরে কালীমন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের(ইউপি)মালশিরা গ্রামে মালশিরা সার্বজনীন কালীমন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা করা হচ্ছে। মালশিরা গ্রামের মৃত যোগেন্দ্রনাথের পুত্র সন্তোষ কুমার ও মৃত মহেন্দ্রনাথের পুত্র দ্বিজেন মন্দিরের সম্পত্তি জবর দখল করতে নানা অপতৎপরতা শুরু করেছে।এমনকি তারা কালীপূজা আয়োজনে বাধা দিচ্ছে। এমনকি তারা তাদের বাড়ির গবাদিপশুর বর্জ্য মন্দিরের জায়গায় ফেলছে। এতে বাধা দিতে গেলে তারা তাদের হাত-পা ভেঙে দেবার হুমকি দিচ্ছেন। এঘটনায় স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মাঝে চরম ক্ষোভ  অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা মৌজায় আরএস খতিয়ান নম্বর ২৭৬, আরএস দাগ নম্বর ১৫১৪,পরিমাণ ১২ শতক,শ্রেণী লায়েক পতিত।একই মৌজায় আরএস দাগ নম্বর ১৫১৭,পরিমাণ ১৪ শতক, শ্রেণী দেবস্থান এবং আরএস খতিয়ান ২৭৮, আরএস দাগ নম্বর ১২০৮, পরিমাণ ২২ শতক,শ্রেণী জনসাধারণের ব্যবহার্য বলে উল্লেখ রয়েছে।

স্থানীয়রা জানান, মালশিরা গ্রামের এসব সম্পত্তিতে মালশিরা সার্বজনীন কালীমন্দির। মালশিরা গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা বংশপরম্পরায় এই মন্দিরে কালীপূজা করে আসছেন। দীর্ঘদিন মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন সন্তোষ ও দ্বিজেন। তারা প্রায় দু'যুগ ধরে এই মন্দির দেখভাল করে আসছেন।কিন্ত্ত এখন তারা মন্দিরের এসব সম্পত্তি তাদের নিজেদের দাবি করে পূজা-অর্চনায় বাধা প্রদান করছেন। অথচ এসব সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে,তার পরেও সম্পত্তি জবর দখলে নানা অপতৎপরতা শুরু করেছেন সন্তোষ ও দ্বিজেন। একাধিক গ্রামবাসী বলেন, সন্তোষ ও দ্বিজেন একটি সংঘবদ্ধ ভুমিগ্রাসী চক্রের সঙ্গে হাত মিলিয়ে মন্দিরের জায়গা হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। এবিষয়ে তারা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে মালশিরা সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি অসিত সরকার ও সম্পাদক উজ্জল প্রামানিক বলেন, সন্তোষ ও দ্বিজেন দীর্ঘদিন তাদের মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন। আর এই সুযোগে তারা জাল কাগজপত্র সৃষ্টি করে মন্দির জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা গত ২৭মে থেকে মন্দিরে পূজা-অর্চনা চলছে,তারা পূজা-অর্চনায় বাধা দিচ্ছে। এবিষয়ে জানতে চাইলে সন্তোষ ও দ্বিজেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যচার করছে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার