ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অ্যাকোয়ারিয়ামের গোল্ড ফিশ ভাল রাখতে ৫টি পরামর্শ, জেনে নিন

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০২:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০২:০২:৫১ অপরাহ্ন
অ্যাকোয়ারিয়ামের গোল্ড ফিশ ভাল রাখতে ৫টি পরামর্শ, জেনে নিন ফাইল ফটো
বাড়ির অ্যাকোয়ারিয়ামের শোভা বর্ধন করতে যে সমস্ত মাছের নাম প্রথম সারিতে আসে, তার মধ্যে গোল্ড ফিশ অন্যতম। পোষ্য হিসেবে এই কমলা বা রুপোলি মাছগুলিকে আপাত দৃষ্টিতে নির্ঝঞ্ঝাট মনে হতে পারে। তবে বাড়িতে এই মাছ আনার আগে কয়েকটি বিষয় জানা থাকলে সুবিধা হবে।

১) ট্যাঙ্কের আকার: সমাজমাধ্যমের দৌলতে অনেকেই ছোট গোলাকার কাচের পাত্রে গোল্ড ফিশ পোষেন। কিন্তু এই ধরনের ট্যাঙ্ক মাছগুলির মৃত্যুর কারণ হতে পারে। কারণ গোল্ড ফিশ খুব দ্রুত আকারে বড় হয় এবং তাদের ঘুরে বেরানোর জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। অ্যাকোয়ারিয়ামের আকৃতি ছোট হলে, তা মাছের বৃদ্ধির পক্ষে প্রতিকূল হতে পারে। আবার জলের পরিমাণ কম থাকায়, দ্রুত সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। জলে দূষিত উপাদানও বেড়ে যায় যা মাছের মৃত্যুর কারণ হতে পারে।

২) জলের ফিল্টার: গোল্ড ফিশ কম সময়ে অতিরিক্ত মাত্রায় মলত্যাগ করে। তার ফলে অ্যাকোয়ারিয়ামের জল দ্রুত দূষিত হয়। নিয়মিত জল না বদলালে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। জল পরিষ্কার রাখতে অ্যাকোরিয়ামে ভাল ফিল্টার ব্যবহার করা উচিত। যান্ত্রিক এবং জৈব (অ্যাকোয়ারিয়ামের গাছ)— দু’ধরনের ফিল্টারই ব্যবহার করা উচিত।

৩) ডায়েট: শুনতে অদ্ভুত লাগলেও মাছেদেরও ডায়েট রয়েছে। অনেকেই ভুল করে দিনের মধ্যে একাধিক বার অ্যাকোয়ারিয়ামে মাছের খাবার দেন। গোল্ড ফিশ প্রচুর পরিমাণে খাবার খায় বলেই অনেকেই খাবার দিতেই থাকেন। কিন্তু দিনে এক বারের বেশি খাবার দেওয়া উচিত নয়। আবার বাজার থেকে মাছের জন্য সেই খাবারই কেনা উচিত, যা তাদের পেটের স্বাস্থ্য ভাল রাখবে।

৪) পরিশুদ্ধ জল: পরিষ্কার জলে গোল্ড ফিশের আয়ু বেড়ে যায়। তাই নিয়মিত জলে অ্যামোনিয়া সহ অন্যান্য খনিজ উপাদানের মাত্রা মাপা উচিত। জল পরিষ্কার রাখার ওষুধও কিনতে পাওয়া যায়। তবে গোল্ড ফিশকে সুস্থ রাখতে সপ্তাহে অন্তত এক বার অ্যাকোয়ারিয়ামের জল পাল্টানো উচিত।

৫) বৃদ্ধি এবং আয়ুষ্কাল: গোল্ড ফিশের নানা ধরনের প্রজাতি রয়েছে। যত্ন নিলে বড় আকারের মাছ শোনা য়ায় ১০ থেকে ১২ বছর পর্যন্তও বেঁচে থাকতে পারে। তাই এই ধরনের মাছ বাড়িতে রাখার আগে তাদের যত্ন এবং উপরে আলোচিত বিষয়গুলি খেয়াল রাখা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী