ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্লাস্টিক সার্জারি নিয়ে এই প্রথম অকপট জয়া

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:১৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:১৬:১৯ অপরাহ্ন
প্লাস্টিক সার্জারি নিয়ে এই প্রথম অকপট জয়া ছবি: সংগৃহীত
‘প্লাস্টিক সার্জারি করেছেন?’—এই প্রশ্ন যেন অভিনেত্রীদের নিত্যসঙ্গী। হলিউড হোক বা বলিউড, এমনকি টলিউড, এই নিয়ে আলোচনা থামেই না। কেউ লুকিয়ে রাখেন, কেউ আবার খোলাখুলিভাবে স্বীকার করেন। মার্কিন গায়িকা কার্ডি বি বা বলিউডের খুশি কাপুর, শ্রুতি হাসানরা খুল্লালখুল্লা মেনে নিয়েছেন, সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন তাঁরা।

ঢাকার তারকাদের ক্ষেত্রেও গুজবের ঝড় কম নয়। কিন্তু খুব কম জনই মুখ খোলেন এ বিষয়ে। তবে সম্প্রতি এক টক-শো প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল জয়া আহসানকে।

জয়ার কথায়, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা! এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত সার্জারি করা।” জয়া যোগ করেন, “মানুষ ভাবে আমি বোটক্স এটা সেটা ব্যবহার করি। ভাবে আমি এসব মন্তব্য দেখি না—দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় দেশের পুরুষদের মানসিক অবস্থা (স্টেট অব মাইন্ড) কতটা অসুস্থ।”

শুধু সার্জারি নয়, ট্রোলের মুখেও পড়েছেন জয়া। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’-এর “মারোওও” সংলাপ কিংবা ‘উৎসব’-এর সংলাপ নিয়েও হয়েছে মজা। কিন্তু এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী। তাঁর ভাষায়, “সব সময় সাফল্যই পাব, তা তো নয়! ভুল করেছি, সেটাও আমার জীবনের অংশ। ওই ভুলগুলোই আজকের জয়াকে গড়েছে।”

দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন জয়া। এই বছর টলিউডে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'ডিয়ার মা'। যদিও ছবিটি বক্সঅফিসে সে ভাবে সাফল্য আনতে পারেনি। তবে অনিরুদ্ধ রায় চৌধুরীর এই ছবি নিঃসন্দেহে সমালোচক মহলে বিপুল প্রশংসা কুড়িয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী