ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৪:২২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৪:২২:৪৬ অপরাহ্ন
গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত
আর্থিকখাতে অংশগ্রহণ ও নারীদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার ওই কর্মসূচির আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি চাঁচকৈড় উপশাখা।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক মো. বিশারত আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সাজেদুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মো. মশিউর রহমান। আর্থিক লেনদেনসহ ব্যাংকিং বিষয়ে বিশদ বর্ণনা দিয়ে প্রামাণ্য চিত্র পরিচালনা করেন উপশাখা ব্যাংকটির ব্যবস্থাপক আরিফুল ইসলাম।

আলোচনা শেষে ওই কলেজ মাঠে ব্যাংকিং বুথের উদ্বোধন করেন অতিথিরা। হুন্ডি ও সুদের ফ্যাসাদ থেকে মুক্তি পেতে ব্যাংক থেকে ঋণ নিয়ে সফল হতে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান বক্তারা। সভায় আর্থিক বিষয়ে জ্ঞানদানের সম্মুখ ধারণা তৈরি ও ডিজিটাল ব্যাংকিং সিস্টেম ক্যাশলেস এর ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু