ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০১:৩২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০১:৩২:৪৮ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত প্রতিকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি লন্ড্রির দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ভোর রাতের দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহত ইকবাল বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

এসআই আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, তিনি যাত্রাবাড়ীর একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। গতকাল রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে আমার ভাই ঘটনাস্থলেই মারা যায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী