ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী লালন গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০২:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০২:০৩:১৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী লালন গ্রেফতার সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী লালন গ্রেফতার

সিরাজগঞ্জে সলঙ্গা থানা এলাকা হতে ১০৮ গ্রাম হেরোইনসহ মোঃ লালন (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সোয়া ৩টায় সলঙ্গা থানাধীন রামারচরের সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ লালন রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি, র‌্যাব-১২, সিরাজগঞ্জ।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সোয়া ৩টায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ গ্রাম হেরোইনসহ মোঃ লালন নামে এক মাদক বারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৫৫০/- টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ বিভিন্ন শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত