ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ , থানায় মামলা

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ১০:২৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ১০:২৮:১২ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ , থানায় মামলা রাজশাহীর দুর্গাপুরে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ , থানায় মামলা
 দুর্গাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় ওই ঘটনার পর বুধবার বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া এলাকায় স্থানীয় চাচার বাড়িতে বেড়াতে আসে ওই স্কুল ছাত্রী। সন্ধ্যায় চাচার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে স্থানীয় রমজান আলির ছেলে রাশেদ (৩০) ও তার দুই সহযোগী রকিব (৪০) এবং আসলাম (৪২) মিলে ওই ছাত্রীকে তুলে নিয়ে পাশেই একটি পেয়ারা বাগানে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাশেদ ও তার দুই সহযোগী পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

দুর্গাপুর থানার ওসি মো. দুরুল হোদা জানান, স্থানীয় রাশেদ নামের এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। 
ভিকটিম ওই ছাত্রীকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ