ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৯:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৯:০৩:১৩ অপরাহ্ন
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গ্রেপ্তার
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষী বাজার এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গতকাল বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ইং, আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটের দিকে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার ইপিজেড থানার একটি শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন আনোয়ারা থানাধীন দোভাষী বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালায় এবং তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মোঃ গিয়াস উদ্দিন, যার পিতার নাম আব্দুস সালাম, চট্টগ্রামের ইপিজেড থানার গহিরা হাড়িয়া পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১) ধারায় চট্টগ্রাম জেলার ইপিজেড থানায় একটি মামলা রয়েছে, যার নম্বর ১১ এবং তারিখ ৩১শে ডিসেম্বর ২০২৪ইং।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিনকে চট্টগ্রাম জেলার ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ