ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

তিন বাচ্চা-সহ বিড়াল হত্যা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:১৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:১৬:২৯ অপরাহ্ন
তিন বাচ্চা-সহ বিড়াল হত্যা তিন বাচ্চা-সহ বিড়াল হত্যা
বাড়ির পাশে কলা গাছের ঝোঁপে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিল এক মা বনবিড়াল। বাড়িওয়ালা ও এলাকাবাসীর সহ্য হলো না সেটা। মুরগি খেয়ে ফেলবে এই অপরাধ দিয়ে তিন সন্তান সহ মা বিড়ালটিকে হ/ত্যা করল এলাকার সব মানুষ মিলে। পুরো একটি পরিবার নিমিষেই শেষ করে দিল লাঠির আঘাতে। মানুষ নাকি সৃষ্টির সেরা জীব একি তার নমুনা?

ছোট্ট এই দেশে জনসংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে মানুষ তার আয় বাড়াতে ছোট ছোট ঝোপঝার বাঁশঝাড় কেটে চাষের জমিতে রূপান্তর করছে প্রতিনিয়ত। এতে করে বাসস্থান হারাচ্ছে বনবিড়াল সহ অন্যান্য অনেক বন্যপ্রাণী। থাকার জায়গা নেই তাদের, বাধ্য হয়ে তারা আশ্রয় নেয় মানুষের বাড়ির পাশের ঝোপঝার গুলোতে। কিন্তুু এটা যে তাদের বড় ভুল, তা বোঝার তো ক্ষমতা নেই। থাকলে অন্তত মানুষ নামের অমানুষদের কাছাকাছি ওরা আসতো না। আবার না এসেও উপায় নেই বাসস্থান তো ধ্বংস করেছে সেই মানুষই।

হয়তো তারা তাদের দুঃখ ভাষায় বলতে পারেনা কিন্তুু বিশ্বাস করেন উপরে যিনি বসে আছে তিনি তাদের সব ভাষা বোঝেন। তিনি যেমন মানুষের সৃষ্টিকর্তা তেমনি তাদের ও সৃষ্টিকর্তা। শেষ বিচারের দিনে এই অন্যায়ের বিচারও তিনি করবেন।  

অনুরোধ রইলো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এই সকল মানুষদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য।
(ফেসবুক থেকে পাওয়া)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২