ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পৃথক অভিযানে ট্রাকসহ ইলিশ মাছ ডাকাতি ও অস্ত্রসহ ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:৪২:২৮ অপরাহ্ন
পৃথক অভিযানে ট্রাকসহ ইলিশ মাছ ডাকাতি ও অস্ত্রসহ ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার পৃথক অভিযানে ট্রাকসহ ইলিশ মাছ ডাকাতি ও অস্ত্রসহ ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার
গাজীপুর ও চট্টগ্রাম থেকে মোঃ আজাদ ও মোঃ রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১ এর যৌথ দল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পৃথক দুটি অভিযানে চাঞ্চল্যকর দুটি ডাকাতি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে একজন ট্রাকসহ ইলিশ মাছ ডাকাতি মামলার আসামি এবং অন্যজন অস্ত্রসহ ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১, গাজীপুর এর যৌথ আভিযানিক দল শুক্রবার (২৪ অক্টোবর) গাজীপুর এবং চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গাজীপুরে ইলিশ মাছ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় দায়েরকৃত একটি ট্রাকসহ ইলিশ মাছ ডাকাতি মামলার (মামলা নং-১১, তারিখ-২৯ অক্টোবর ২০২৫) তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আজাদ গাজীপুর সদর থানা এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৭ এবং র‌্যাব-১ এর যৌথ দল গাজীপুর মহানগরীর পাকৈরদেশী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজাদ (৩৭) কে গ্রেপ্তার করে। আজাদ চট্টগ্রামের আকবরশাহ থানার আলীশাহ ফকিরবাড়ী এলাকার শফিকুল ইসলামের ছেলে।

জিজ্ঞাসাবাদে আজাদ ডাকাতির সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

হাটহাজারীতে অস্ত্রসহ ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

অপর এক অভিযানে, র‌্যাব-৭ চট্টগ্রামের ফটিকছড়ি থানার একটি অস্ত্রসহ ডাকাতি মামলার (মামলা নং-৪(৫)১৪) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফোরকান উদ্দিন প্রকাশ রুবেলকে (৩৯) হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। রুবেল ফটিকছড়ি উপজেলার ছোট ছিলোনিয়া (সুন্দরপুর) এলাকার জেবল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, রুবেল দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে যথাক্রমে গাজীপুর জেলার বাসন থানা এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সফল অভিযান দুটি পরিচালনার মাধ্যমে র‌্যাব আবারও প্রমাণ করেছে, অপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী