ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা মিলবে ১০ টাকা টিকেটে

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:১৮ অপরাহ্ন
রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা  মিলবে ১০ টাকা টিকেটে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা মিলবে ১০ টাকা টিকেটে
চিকিৎসা সেবায় রাজশাহীর জন্যে এলো আরও একটি সুখবর। এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে সাধারণ মানুষ ১০ টাকা টিকেটে নিতে পারবে চিকিৎসাসেবা। 

শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হয়। এদিন দুপুর ১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উম্মুক্তকরণের উদ্বোধন করেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ সচিব জানান, সারাদেশে রেলের দশটি হাসপাতাল আছে। তার একটি রাজশাহীর ২০ শয্যার এই হাসপাতাল। এটি এখন রেলপথ

মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এখানে ইতোমধ্যে ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে। ২০ শয্যার এই হাসপাতালকে আমাদের ৩১ শয্যা করার পরিকল্পনা আছে। সরকারি হাসপাতালের যে নিয়মকানুন আছে সে অনুযায়ী এই হাসপাতাল পরিচালিত হবে।

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, রেলের কাজ হলো পরিবহন করা আর আমাদের দায়িত্ব ১৭ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া। সেক্ষেত্রে রেলের যারা কর্মকর্তা-কর্মচারী তারাও আমাদের সেবার আওতায়। হাসপাতালটি পরিদর্শন করে আমরা কিছু দুর্বলতা দেখেছি। আমরা যে মানের প্যাথলজি চেয়েছিলাম সেটা এখানে নেই, কক্ষ বাড়াতে হবে, অবকাঠামোগত আরও অনেক কাজ করতে হবে। এখানে অপারেশন থিয়েটারসহ সব চিকিৎসা সুবিধা আমরা দিতে চাই। ২৪ ঘণ্টা ইনডোর সেবা দেওয়া হবে। এর ফলে রাজশাহীবাসীর চিকিৎসা সেবা পাওয়া অনেকটাই সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক অফিয়া আখতারসহ বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ