ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুনর্বাসন ছাড়া রাজশাহীর বস্তি উচ্ছেদ বন্ধের দাবি নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ'র টেকসই উন্নয়নে পরিকল্পনা সালমান শাহ হত্যায় ১২ লাখ টাকায় ডনের সঙ্গে চুক্তি: আদালতে পিপি নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কিয়েভের কাছে ড্রোন-ক্ষেপণাস্ত্র কারখানায় রুশ হামলা, নিহত ৩ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযান

মাদরাসার ভেতর ছাত্রকে ধর্ষণ, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
মাদরাসার ভেতর ছাত্রকে ধর্ষণ, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা মাদরাসার ভেতর ছাত্রকে ধর্ষণ, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
গাজীপুরের শ্রীপুরে মাদরাসার এক ছাত্রকে (১২) ধর্ষণের অভিযোগে শিক্ষক গণধোলাই দিয়েছে পুলিশে দিয়ে জনতা। ধর্ষণের ঘটনা উল্লেখ করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। 

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ঘটে এ ঘটনা। গ্রেপ্তার শিক্ষকের নাম মহসিন (৩৫)। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠাচ্ছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেছেন এসব তথ্য।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত। 

ভুক্তভোগী শিক্ষার্থী মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদরাসার আবাসিক শাখায় থেকে নুরানী শাখায় পড়তো।

শিক্ষার্থীটির বাবা জানান, শুক্রবার কোন এক সময় শিক্ষক মহসিন মাদরাসার ভেতরে তার ছেলেকে ধর্ষণ করে। বিকেলে তার দাদা মাদরাসায় গেলে ছুটি নিয়ে দাদার সাথে সে বাড়িতে চলে আসে। পরে শিশুটি বাড়িতে এসে তারা দাদা ও বাবাকে শিক্ষকের অপকর্মের বিষয়টি জানায়। সন্ধ্যায় শিশুর বাবা ও দাদা লোকজন নিয়ে মাদরাসায় যায়। পরে ক্ষুব্ধ লোকজন ওই শিক্ষককে গণধোলাই দিয়ে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্সে নিয়ে যায়। 

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা রাত ৯টার দিকে পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে পুলিশ বক্স থেকে শ্রীপুর থানায় নিয়ে যায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪