ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:০০:৪২ অপরাহ্ন
আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক ৬ কোটি টাকা
‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের সঙ্গে বড় বাজেটের নতুন সিনেমা ‘এএ২২×এ৬’-এর কাজ তুমুল গতিতে এগিয়ে চলেছে। এবার সিনেমার হট আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সূত্রের খবর, এই আইটেম গানের জন্য তিনি পাচ্ছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা)।  

সিয়াসাত ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, পূজা হেগড়ে এর আগে ‘ডিজে: ডাবাডা জগন্নাধাম’ এবং ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে কাজ করেছেন। দু’টি সিনেমাতেই তাদের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকরা। দীর্ঘ পাঁচ বছর পর আবারও তাদের একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে, যা ভক্তদের মধ্যে তুমুল উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

‘এএ২২×এ৬’-এর বাজেট রাখা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১০০ কোটি টাকার বেশি)। এর মধ্যে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, আর ভিজ্যুয়াল ইফেক্টসে খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমায় আল্লু অর্জুন পাবেন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক ও ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক হিসেবে নেবেন ১০০ কোটি রুপি।

গুঞ্জন রয়েছে, সিনেমায় আল্লু অর্জুনকে দেখা যাবে তিনটি প্রধান চরিত্রে। এছাড়া প্রধান ৬টি নারী চরিত্রের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। বাকি দুই চরিত্র কে করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী