ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট

গাইবান্ধায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:৪০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:৪০:৩৬ অপরাহ্ন
গাইবান্ধায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু গাইবান্ধায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আজেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ পৌর শহরের এমপি পাড়া এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অভিযুক্ত শামীম মিয়ার (৪০) সঙ্গে তার স্ত্রী আজেদা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এরই এক পর্যায়ে শামীম তার স্ত্রী আজেদা বেগমের পেটে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় আজেদা বেগমকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, "ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত শনিবার সন্ধ্যা নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২