ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গাজার সব টানেল ধ্বংসের নির্দেশ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:৫০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:৫০:০৮ অপরাহ্ন
গাজার সব টানেল ধ্বংসের নির্দেশ ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপক্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইসরাইলি বাহিনীকে গাজার সব টানেল ধ্বংসের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরাইলি সেনাবাহিনীকে গাজার ‘ইয়েলো লাইন’-এর ইসরাইলি অংশে সব সুড়ঙ্গ ধ্বংস করার নির্দেশ দেয়া হয়েছে। সুড়ঙ্গ ধ্বংস করাই এখন সেনাবাহিনীর প্রধান মিশন। তার দাবি, গাজায় হামাসের ৬০ শতাংশ সুড়ঙ্গ এখনও অক্ষত রয়েছে। তিনি আরও বলেন যে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
শনিবার (২৫ অক্টোবর) এক এক্স পোস্টে কাৎজ বলেন, আমার মতে, হামাসের সন্ত্রাসী সুড়ঙ্গ ধ্বংস করে গাজাকে সামরিকীকরণ করা এবং হামাসকে নিরস্ত্রীকরণ করা গাজায় বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি যে, তারা যেন আমাদের নিয়ন্ত্রণাধীন ‘ইয়েলো’ এলাকায় সুড়ঙ্গ ধ্বংসের বিষয়টিকে প্রধান মিশন হিসেবে গ্রহণ করে।’
 
এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। যা যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলছে। গত শনিবারও (২৬ অক্টোবর) গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করা হয়েছে। এতে অন্তত একজন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।   

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী