ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা: নিজের লিঙ্গ কর্তন ও গলা কাটার ঘটনা, রংপুর হাসপাতালে প্রেরণ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৬:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৬:০১:৪২ অপরাহ্ন
পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা: নিজের লিঙ্গ কর্তন ও গলা কাটার ঘটনা, রংপুর হাসপাতালে প্রেরণ পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা: নিজের লিঙ্গ কর্তন ও গলা কাটার ঘটনা, রংপুর হাসপাতালে প্রেরণ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে মাজেদুল ইসলাম শুক্কুর (২৮) নামে এক যুবক নিজের পুরুষাঙ্গ কর্তন করে এবং গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত রংপুর হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মাজেদুল ইসলাম শুক্কুর ও তার স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। 

রবিবার সকালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এই কলহের জেরেই মাজেদুল ইসলাম শুক্কুর ক্ষোভে ও হতাশায় নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে নিজের পুরুষাঙ্গ (লিঙ্গ) কর্তন করেন। এরপর তিনি একই ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।

মাজেদুল ইসলাম শুক্কুরের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণেই মাজেদুল ইসলাম শুক্কুর এমন মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছেন বলে তারা ধারণা করছেন। বর্তমানে রংপুর হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ