ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

২ কোটি টাকার সোনার বারসহ চোরাকারবারি ধরা

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৭:০৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৭:০৩:৫৮ অপরাহ্ন
২ কোটি টাকার সোনার বারসহ চোরাকারবারি ধরা ২ কোটি টাকার সোনার বারসহ চোরাকারবারি ধরা
যশোরে ৮টি সোনার বার ও একটি আংটিসহ একজনকে আটক করেছে বিজিবি। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, রোববার সকাল সাড়ে ৬টার শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ২০ গ্রাম ওজনের আট পিস সোনার বার, এক দশমিক ৪৫ গ্রাম ওজনের একটি সোনার আংটি ও একটি মোবাইল জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮৩ লাখ দুই হাজার ৩৪১ টাকা। মোবাইলের দাম ২০ হাজার টাকা, নগদ এক হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ অলিউল্লাহ জানান, ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে সোনার বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছুদিন ধরে বাংলাদেশ হতে ভারতে সোনার পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সোনা পাচারকারী আটকের জন্য বিজিবির আভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার