ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গুরুদাসপুরে দু’দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৭:২১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৭:২১:০৭ অপরাহ্ন
গুরুদাসপুরে দু’দিনব্যাপী  গ্রামবাংলার  ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব গুরুদাসপুরে দু’দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব
বাহারী নৌকায় তালে তালমিলিয়ে চলছে মাঝি-মাল্লাদের বৈঠা। ঢোল, বাদ্যযন্ত্র বাজিয়ে জারি-সারি গান গাইছে তারা। নৌকায় করে ও নদীর তীরে দাঁড়িয়ে নানা বয়সের হাজারো উৎসুক দর্শনার্থী নৌকাবাইচ দেখতে এসেছেন। নৌকা বাইচে অংশ নেয়া প্রতিযোগিদের হৈ হুল্লোর, হর্ষ ধ্বনী, করতালী দিয়ে উৎসাহ দেন দর্শনার্থীরা।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট-দস্তনানগর গ্রামে নন্দকুজা নদীতে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ও রবিবার বিয়াঘাট-দস্তনানগর গ্রামবাসীর দুইদিনব্যাপী এই আয়োজনকে ঘিরে আশপাশের গ্রামগুলোতেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। জানা যায়, দীর্ঘ একযুগ পরে উপজেলার প্রত্যন্ত এলাকায় ঐতিহ্যের এই নৌকাবাইচ হলো। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল আজিজ।

আয়োজক গ্রামবাসীর পক্ষে নৌকা বাইচে নেতৃত্ব দেন মো. শাহিন সরকার। নৌকাবাইচে প্রথম স্থান  অর্জনকারী নিউ একতা চ্যালেঞ্জারকে মোটরসাইকেল, দ্বিতীয় আল মদিনা এক্সপ্রেসকে বড় ফ্রিজ ও তৃতীয় পদ্মা এক্সপ্রেসকে ছোট ফ্রিজ পুরস্কার দেওয়া হয়। বাইচে বিশালাকৃতির মোট ১২টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৪০-৪৫ জন করে মাল্লা ছিলেন। অংশগ্রহণকারী অন্যান্য নৌকা প্রতি একটি করে এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী